রিসেট

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

প্রকাশিত: ১৩ আগস্ট (মঙ্গলবার), ২০২৪ Archive 2022Source: স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ছাত্র-জনতার গণ আন্দোলনে মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন উপদেষ্টা প্রেসিডেন্টের কাছে শপথ গ্রহণ করেন।

অন্তর্বর্তী সরকারের তিনজন ঢাকার বাইরে থাকায় তারা সেদিন শপথ নিতে পারেননি। পরে গত রোববার সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় শপথ নেন। এরপর আজ শপথ নিলেন ফারুক-ই-আজম।