রিসেট

তন্ময়ের ‘শেষ চুম্বন’ মুক্তি পেয়েছে আজ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার), ২০১৭ Archive 2016
Warning: Undefined property: stdClass::$news_source in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257

Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257
Source:
ঢাকাসহ সারা দেশে আজ মুক্তি পেয়েছে অভিনেত্রী সানজিদা তন্ময়ের দ্বিতীয় ছবি ‘শেষ চুম্বন’। মুনতাহিদুল লিটন পরিচালিত এ ছবিতে তিনি নবাগত নায়ক সাগরের বিপরীতে অভিনয় করেছেন। এটি তার মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ছবি। এর আগে গত বছর ‘বাপজানের বায়োস্কোপ’ ছবিতে পানাই চরিত্রে অভিনয় করে বেশ সাড়া পান তিনি। নিজের অভিনীত দ্বিতীয় ছবি নিয়ে সানজিদা তন্ময় মানবজমিনকে বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম পারমিতা। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ, এ ছবির গল্পে একের পর এক টুইস্ট রয়েছে। অনেকটা থ্রিলার গল্প বলা যেতে পারে। এটা গতানুগতিক কোনো প্রেমের গল্পের ছবি না। ছবিতে অভিনয় করে বেশ এনজয় করেছি। আমার বিশ্বাস, দর্শকও ছবিটি দেখে পছন্দ করবেন। নিজের চরিত্রের বহুমাত্রিক আবেদন নিয়ে সবসময় কাজ করতে চান সানজিদা তন্ময়। ‘শেষ চুম্বন’ ছবিতে সাগর ও তন্ময় ছাড়া সিআইডি অফিসারের ভূমিকায় অভিনয় করছেন শিমুল খান এবং আরো রয়েছে শিশুশিল্পী রাইসা। এ ছবির পর মার্চে তার আরেকটি নতুন ছবি মুক্তি পাবে। বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবির নাম ‘শূন্য’। সানজিদা তন্ময় ২০১৬-তে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করেছেন। নিয়মিত অভিনয় নিয়েই থাকতে চান এই অভিনেত্রী। চলচ্চিত্রের পাশাপাশি বেশকিছু নাটকেও কাজ করছেন। তার অভিনীত তিনটি ধারাবাহিক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। এগুলো হচ্ছে ‘স্বর্ণলতা’, ‘তুমি আসবে বলে’ ও ‘ননস্টপ’।