রিসেট

বছর শেষেও মিমের ছবি

প্রকাশিত: ৬ ডিসেম্বর (মঙ্গলবার), ২০১৬ Archive 2016
Warning: Undefined property: stdClass::$news_source in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257

Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257
Source:
বেশ কয়েকদিন কক্সবাজারে শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানে তার অসমাপ্ত ছবি ‘দাগ’-এর কাজ করেছেন। গতকাল ঢাকায় এসে মানবজমিনকে জানালেন, কাজটি বেশ ভালো হয়েছে। ছবিটি পরিচালনা করছেন তারেক শিকদার। আর এ বছরের শেষেও আমার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। অনন্য মামুন পরিচালিত এ ছবির নাম ‘আমি তোমার হতে চাই’। আসছে ১৬ই ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। তার সঙ্গে এর আগে সুইটহার্ট ছবিতে কাজ করেছিলেন মিম। বর্তমানে এ ছবির প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন তিনি। মিম অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘সুইটহার্ট’।
এ বছরের শুরুর দিকে ছিল এ ছবিটি। আবার বছর শেষেও মিম অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। ‘আমি তোমার হতে চাই’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, সানজু জন, দীপালি আক্তার, রাখি সাওয়ান্ত প্রমুখ। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মিম এবার বাংলাদেশে এসার পণ্যের ও লাক্সের শুভেচ্ছাদূত হয়েছেন। পাশাপাশি একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও মডেল হয়ে কাজ করেছেন। শুভেচ্ছাদূত হওয়ার বদৌলতে সেই বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানের প্রচারাভিযানের অংশ হিসেবে একটি নাটকেও অভিনয় করতে দেখা গেছে তাকে। তবে নাটকে বর্তমানে কাজ করছেন না তিনি। চলচ্চিত্র, বিজ্ঞাপনচিত্র ও পণ্যের প্রচার অভিযানে দেখা যাচ্ছে তাকে।
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরু থেকেই বেশ বুঝে শুনে পা ফেলছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নাটক, বিজ্ঞাপন ও বড় পর্দায় সমানতালে কাজ করছেন। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয়ের জন্য এরইমধ্যে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিটি তার ক্যারিয়ারে নতুন আলো বয়ে এনেছে। প্রায় ১১ মাস পর তার ছবি মুক্তি পাচ্ছে। তাই তার অভিনীত ‘আমি তোমার হতে চাই’ ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী।