রিসেট

যুক্তরাষ্ট্রে সম্মাননায় ভূষিত সাংবাদিক মিঠুন মোস্তাফিজ

প্রকাশিত: ২৮ অক্টোবর (শুক্রবার), ২০১৬ Archive 2016
Warning: Undefined property: stdClass::$news_source in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257

Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /var/www/vhosts/mzamin.com/httpdocs/old-archive.php on line 257
Source:
বৈশাখী টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজকে সম্মাননা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সিটি অব প্যাটারসন কর্তৃপক্ষ। বাংলাদেশসহ আন্তর্জাতিক গণমাধ্যমে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা জানানো হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় প্যাটারসন সিটি হলে কাউন্সিল প্রেসিডেন্ট উইলিয়াম সি ম্যাকয়েরের উপস্থিতিতে কাউন্সিলম্যান অ্যাট লার্জ জেমিঙ্গে এলেক্স মেন্ডেজ বিশেষ আনুষ্ঠানিকতার মাধ্যমে তার হাতে সম্মাননা সনদ ও মানপত্র তুলে দেন। এ সময় মেন্ডেজ বলেন, সন্ত্রাস, জঙ্গি ও ধর্মীয় উগ্রপন্থার মতো বৈশ্বিক নানা চ্যালেঞ্জিং ইস্যুতে নিজ দেশসহ আন্তর্জাতিক গণমাধ্যমে অবদান রাখা বাংলাদেশের তরুণ এই সাংবাদিক বন্ধুকে সম্মাননা জানাতে পেরে সিটি অব প্যাটারসন কর্তৃপক্ষ গর্বিত ও সম্মানিত। কাউন্সিল উইমেন অ্যাট লার্জ মারিটজা ডেভিলা, কাউন্সিলওম্যান রুবি এন কটন, কাউন্সিলম্যান মাইকেল জ্যাকসন, কেনেথ এম মরিস, লুই ভেলেজ, শাহিন খালিক ও এন্ড্রু সায়েগের উপস্থিতিতে বৈশাখী টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মিঠুন মোস্তাফিজকে বিরল এ সম্মাননা জানানো হয়। সম্মাননা গ্রহণ করে মিঠুন মোস্তাফিজ বলেন, এটি আমার কাছে অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছে।