মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আবুল কালাম আজাদের আপিল

মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আবুল কালাম আজাদের আপিল

ফন্ট সাইজ:

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার খালাস চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছেন। সোমবার তার আবেদনটি আপিল বিভাগে গ্রহণ হবে কিনা এর ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, আবুল কালাম আজাদ বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদে থাকা ‘কমপ্লিট জাস্টিস’ বা সম্পূর্ণ ন্যায়বিচার প্রদানের ক্ষমতার অধীনে আপিল করেছেন। এখন বিষয়টি আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

উল্লেখ্য, মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারকে ২০১৩ সালের ২১ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এটি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়।

তার অনুপস্থিতিতে (ইন অ্যাবসেনশিয়া) মামলাটির বিচার অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার কয়েকটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন