মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ধলা সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি’র বাধার মুখে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
৪৭ বিজিবি কুষ্টিয়ার সহকারী পরিচালক নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে ভারত থেকে কাঁটাতারের এপারে কিছু ব্যক্তির আগমন লক্ষ্য করা যায়। পরে তাদের বাধা প্রদান করা হয়। পরে বিজিবি’র বাধার মুখে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের ওপারে অবস্থান করছে। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।
উল্লেখ্য, এই সীমান্তে আরও একবার বেশ কয়েকজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, ফিরিয়ে দিলো বিজিবি
মেহেরপুর প্রতিনিধি
অনলাইন
৫ ঘন্টা আগে
৭ আগস্ট (শুক্রবার), ২০২৬, ১২ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
