সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৯

ফন্ট সাইজ:

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন-সিলেট নগরীর সোবহানীঘাটের উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুরের জাহাঙ্গীর শেখের শিশুকন্যা খোজাইফা (৩)। 

পুলিশ জানায়, ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহন বাসের মধ্যে এ ঘটনা ঘটে। দ্রুতগামীর ওই দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশে পড়ে যায়। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক মানবজমিনকে বলেন, ‘ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত কয়েকজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুঘর্টনায় নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন