প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা, ২০ আগস্ট ভোট

প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা, ২০ আগস্ট ভোট

ফন্ট সাইজ:

দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র দাখিল এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবিধান ও প্রেসিডেন্ট নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যরাই এ নির্বাচনের ভোটার। একাধিক বৈধ প্রার্থী থাকলে জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে একজন বৈধ প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

Ruhul Akther khandaker

১ ঘন্টা আগে

ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হলে বাংলাদেশের জন্য অনেক ভালো হবে

রফিকুল ইসলাম

৪ ঘন্টা আগে

তারেক রহমান জানেন কে রাষ্ট্রপতি হবে।

মন্তব্য করুন