সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এই প্রতিবাদ জানানো হয়। এতে আরও বলা হয়, ইতিমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে সকল অভিযোগ পাওয়া গিয়েছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে।
সুতরাং এ বিষয়ে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ক কোনো অভিযোগ থাকলে প্রমাণকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

Imon
৫ ঘন্টা আগেআমি একজন সাধারণ বিদ্যুৎ গ্রাহক। যদি সত্যিই অতিরিক্ত বিলের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা হয়ে থাকে, তাহলে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের ব্যবস্থা করুন। আর যদি আমি আমার অতিরিক্ত বিলের অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ দিতে পারি, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি তাদের ভুল স্বীকার করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ ও প্রকাশ্যে দুঃখ প্রকাশ করবে? আইন সবার জন্য সমান হওয়া উচিত। প্রমাণ থাকলে ন্যায়বিচার, আর প্রমাণ না থাকলে আইনের প্রয়োগ—দুই ক্ষেত্রেই স্বচ্ছতা জরুরি।