বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের

বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের

ফন্ট সাইজ:

বিতর্ক যেন পিছু ছাড়ছে না জামায়াতে ইসলামীর। কয়েকজন সংসদ সদস্য ও নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডে সমালোচনার মুখে পড়েছে সংসদে বিরোধীদের আসনে বসা দলটি। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্যের মাধ্যমে দেশের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করে জামায়াত। কিন্তু নৈতিক স্খলনের অভিযোগে দলের একজন এমপি বহিষ্কার, অনুদান বণ্টনে স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে ভুল তথ্য প্রদান এবং সরকারি সুবিধা বিতরণে অনিয়মের মতো ঘটনায় দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র বলছে, দল অন্যায়, অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কোনো ধরনের ছাড় দেয় না। কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়, যা জনগণ ইতিবাচকভাবেই দেখছে। এতে ইমেজের ওপর প্রভাব পড়বে না।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে। এক নারীর সঙ্গে তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দলীয় তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করে। এই সংসদ সদস্যের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেয় দলটি।

এর আগে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর বিরুদ্ধে সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিলের অনুদানপ্রাপ্তদের তালিকায় তার মেয়ের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। একইসঙ্গে তালিকায় তার নিজ ইউনিয়ন ও শ্বশুরবাড়ি এলাকার মানুষের আধিক্য নিয়েও প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে তিনি দাবি করেন, তালিকা প্রস্তুতের দায়িত্বে ছিলেন তার ব্যক্তিগত সচিব।

জাতীয় সংসদেও বিতর্কের জন্ম দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। বাজেট অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি জীবিত বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ হিসেবে উল্লেখ করেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ভুল স্বীকার করেন এবং সংসদের কার্যবিবরণী সংশোধনের জন্য স্পিকারের কাছে আবেদন জানান।
এ ছাড়া ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল অন্যের নামে বরাদ্দ দেখিয়ে উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম নিজের নাতনিকে উপহার দিয়েছেনÑ এমন অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে এলে সমালোচনার মুখে পড়ে সাইকেলটি ফেরত দিয়ে প্রকৃত উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।

গত মঙ্গলবার যশোর-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের বাড়িতে হামলা ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকশ’ নারী-পুরুষ। স্থানীয়রা জানায়, শহরের নীলগঞ্জ এলাকায় এমপি গোলাম রসুলের বাড়ি সংলগ্ন আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত সোমবার সকালে এমপি’র মেয়ে মেডিকেল শিক্ষার্থী মেহজাবিন অনন্যা মাদ্রাসার শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীকে মারধর করেন। জামায়াতে ইসলামীর মিডিয়া উইং থেকে দাবি করা হয়েছেÑ এমপি’র মেয়ে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। অন্যদিকে, এমপি গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি জানায়, বিএনপি’র নেতাকর্মীদের মদতে পরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।
এসব বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ মানবজমিনকে বলেন, আমরা আমাদের অবস্থানে অটল আছি। অনেকেই দলের ইমেজের কথা বলেন। সাংবাদিকরাও প্রায়ই জানতে চান, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা। কিন্তু দলের ইমেজের ব্যাপারে আমরা সচেতন বলেই গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় ব্যবস্থা নিয়েছি। এসব বিষয়ে কোনো আপস নেই বলেও জানান তিনি।

Md Moshiur Rahman

৪ দিন আগে

প্রথম শর্ত হলো, "ইসলাম" শব্দ দলের নামের সাথে যোগ করে মুলতঃ জামায়াত জনগণের সাথে মোনাফিকি, প্রতারণা ও জালিয়াতি করছে। এই দলে ইসলামের কোন মূল্যবোধ ও চিহ্ন নেই। এরা মহান আল্লাহ কাল কেডামতে কাকে বেহেস্ত দিবেন তিনি একমাত্র জানেন। সেই ভেহেস্তের টিকিট এই দুনিয়ায় বিক্রি করে। শুধু ত্ই নয় মহান আল্লাহ প্রথম কাকে, কোথায় ভেহেস্ত দেয়া শুরু করবেন তাও ত্ঁরা নির্ধারণ করেন (নাউজুবিল্লাহ) এমন আরও অনেক কথা ও কাজ আছে যা সম্পুর্ন ইসলাম বিরোধী ও যাদের মুসলিম হিসাবে বিন্দুমাত্র ঈমান আছে তাঁরা বলতে পারে ? এরা যুদ্ধাপরাধী, নারী ধর্ষণকারী, রাজাকার, আলবদর ও সামস। এরা বাংলাদেশ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী। এদের রাজনীতি নিষিদ্ধ করা একান্ত জরুরি।

monjur alam

৫ দিন আগে

জামাত ইসলামের লেবাসধারি পরের বউরের প্রতি এদের নজর ,বিধবা নারী , হিজলা কোন কিছু বাদ রাখে নি।

Mujibul Alam

৫ দিন আগে

অন্যদের তুলনায় জামায়াতের অপরাধ এত নগন্য যে, একটি রিপোর্টে সকল অপরাধ তুলে আনলে জামায়াতের অপরাধ ‍খুঁজে পাওয়াই কষ্ট সাধ্য হবে।

Md.Shahidullah.

৫ দিন আগে

ইনিয়েবিনিয়ে জামায়াত নিয়ে লিখলে পত্রিকার কাটতি বাড়ে।
তবে ভাই সত্য কথা,সত্য বিষয়ে লিখবেন। এই রিপোর্টে যতটুকু সঠিক লিখেছেন তার জন্য ধন্যবাদ।

Hasnain

৫ দিন আগে

ইনিয়ে বিনিয়ে জামায়াতের বিরুদ্ধে আর কতো লিখার চেষ্টা করবেন। সরকারী দলের রাহাজানী নিয়ে কবে লিখবেন? সেখানে বড় হেডিংয়ে লিখবেন না ছোটো হেডিংয়ে লিখবেন জানায়েন আমরা পড়বো।

MD Khan

৫ দিন আগে

জামায়াতের জন্মই আজন্ম পাপ।

জন্তর মন্তর

৫ দিন আগে

পিছু ছাড়বে কি ভাবে ওরাতো ৭১তরে পিছু নিয়ার দল ২ নম্বরিতে চেম্পিয়ান

সিরু

৫ দিন আগে

জামাত ইসলাম 'ইসলামের' নাম ও লেবাস নিয়ে যে ভাবে ধর্মীয়/রাষ্ট্রীয় রীতি নীতি বিরোধী পাপ/অপরাধ কর্ম করছে, তাতে
> ইসলাম ধর্মের মহত্ত ও মর্যাদা বিতর্কিত হচ্ছে।
> ইসলাম ধর্ম বিদ্বেষীরা হাসি ঠাট্টা বিদ্রুপ করছে।
> মুসলমানরা ধর্ম কর্মে নিরুৎসাহিত হচ্ছে।
>> জামাতিদের কবল থেকে 'ইসলাম' কে রক্ষা করা সকল মুসলমানের জন্য ফরজ।

মন্তব্য করুন