রিসেট

সফল নারী উদ্যোক্তাদের নিয়ে পপ অফ কালারের ইফতার মাহফিল

প্রকাশিত: ২৩ এপ্রিল (শনিবার), ২০২২ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
জনপ্রিয় ফিমেল কমিউনিটি পপ অফ কালার এর উদ্যোগে ৯০ জনের বেশি সফল নারী উদ্যোক্তাদের নিয়ে ইফতার ও আলোচনা সভা আয়োজিত হয়েছে। শুক্রবার ২২ এপ্রিল রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্টুরেন্টে এ ইফতার ও মিলনমেলা আয়োজিত হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাঈদ নাসরুল্লাহ অভি, ল্যাবএইড হাসপাতাল এর সিইও ড. সন্দীপ চত্র,  ল্যাবএইড হাসপাতাল এর ম্যানেজার (কর্পোরেট) মোঃ আলাউদ্দিন প্রমুখ।

এই ইফতার অনুষ্ঠানে পপ অফ কালারের সাথে ল্যাবএইড গ্রুপের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির ফলে পপ অফ কালারের সদস্যগণ ল্যাবএইড হাসপাতাল থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্টে বিভিন্ন চিকিৎসা সেবা পেতে পাবেন।

ইফতার মাহফিলের পর অনুষ্ঠানের পৃষ্ঠপোষক এবং পপ অফ কালার এর নিবেদিতপ্রাণ সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পপ অফ কালার এর প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম।

পপ অফ কালার আয়োজিত এই ইফতার মাহফিলের টাইটেল স্পন্সর স্কিন এন্ড স্কাল্প, এবং কো স্পন্সর হিজামা প্ল্যানেট। এছাড়াও এই আয়োজনে হেলথ এন্ড ওয়েলনেস পার্টনার ছিল ল্যাবএইড।