রিসেট

শিক্ষাবিদ ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ আর নেই

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২১ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
বিশিষ্ট শিক্ষাবিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের প্রাক্তন ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর ড. সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শিক্ষকতায় জীবনভর অবদান রাখা ওই গুণী ব্যক্তিত্বের নামাজে জানাজা কাল বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী সমাধি সংলগ্ন কবরস্থানে তাকে চিরদিনের জন্য সমাহিত করা হবে।