রিসেট

কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মনির, সম্পাদক হাসান

প্রকাশিত: ৩১ জানুয়ারি (রবিবার), ২০২১ Archive 2018Source: তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলা কড়িকান্দি সদর ইউনিয়ন শাখা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল গত শনিবার সম্পন্ন হয়েছে। এতে মোহাম্মদ মনির হোসেন ভুইয়া সভাপতি, মোহাম্মদ আলী হাসান মোল্লা সাধারণ সম্পাদক ও মোহাম্মদ অহিদুজ্জামান  সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার। এসময় কমিশনের অন্যান্য সদস্য বৃন্দসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক ওসমান গনি ভূইয়ার সার্বিক সহযোগিতায় সালাউদ্দিন সরকারের বাসভবনে কাউন্সিলটি সম্পন্ন হয়।
 এছাড়াও কাউন্সিল শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন সরকার। ২৭ ভোটের মধ্যে ২৬ ভোট কমিশন  গ্রহণ করেন, এর মধ্যে সভাপতি পদে ছাতা মার্কায় মনির হোসেন ভূইয়া পেছেন ১৫ ভোট, সেক্রেটারি পদে মোড়গ মার্কায় মোহাম্মদ আলী হাসান মোল্লা পেয়েছেন  ১৭ ভোট ও সাংগঠনিক সম্পাদক পদে তালা মার্কায় মো. অদিুজ্জামান ১০ ভোট পেয়ে নির্বাচিত হন।
কাউন্সিলের আগে এবং পরে কমিশনের কর্মকর্তা ও জেলা- উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এর দোয়া ও পরামর্শ গ্রহণ করেন।