এবারো
প্রকাশিত: ২০ মে (রবিবার), ২০১৮ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
এর আগেও বেশ কয়েকবার ওমরাহ করেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। প্রতি বছরের মতো এবারো রোজা পালন করছেন এই তারকা। আর এরইমধ্যে ওমরাহ করারও সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। কিং খানখ্যাত এই তারকা জানান, বর্তমানে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ছবির কাজ চলছে। এ ছবির কাজ শেষ করেই রমজানের মধ্যে ওমরাহ করার ইচ্ছে রয়েছে। ঈদের আগ পর্যন্ত এর বাইরে অন্য কিছু আর ভাবছি না। এদিকে, এরইমধ্যে কলকাতায় ‘মাস্ক’ ছবির কাজ শেষ করেছেন শাকিব খান। এ ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাবে। আর বাংলাদেশে এবারের রমজানের ঈদে তার অভিনীত ছবিগুলোর মধ্যে মুক্তির তালিকায় আছে আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’, উত্তম আকাশের ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, আশিকুর রহমানের ‘সুপার হিরো’ ও কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জির ‘ভাইজান এলো রে’।