রিসেট

কদমতলীতে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়ন

প্রকাশিত: ১৩ আগস্ট (শুক্রবার), ২০২১ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
রাজধানীর কদমতলীতে জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত বুধবার বিকাল পাঁচটার দিকে শ্যামপুর ব্রিজের পাশে একটি দোকানে এই ঘটনা ঘটে। পরে দিবাগত রাত দেড়টার দিকে কদমতলী থানা পুলিশ ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসে।
যৌন নিপীড়নের শিকার ওই শিশুর বাবা জানান, ঘটনার দিন বিকাল পাঁচটার দিকে তার মেয়েকে কৌশলে জাকির হোসেন নামের এক ব্যক্তি একটি ডেকোরেটরের দোকানে নিয়ে যায়। পরবর্তীতে ডেকোরেটরের শাটার বন্ধ করে যৌন নিপীড়ন করে। এ সময় মেয়ে তার মায়ের কাছে নিপীড়নের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় গিয়ে জাকিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান খান জানান, শিশুটির বাবা কদমতলী থানায় এসে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।