অনলাইনে জাবির ৭ম জাতীয় গণিত অলিম্পিয়াড
প্রকাশিত: ৫ এপ্রিল (সোমবার), ২০২১ Archive 2018Source: জাবি প্রতিনিধি
আগামী ২৩শে এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব প্রযোজিত ৭ম জাতীয় গণিত অলিম্পিয়াড অনলাইনে অনুষ্ঠিত হবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সায়েন্স ক্লাবের সভাপতি তারেক আজিজ। অলিম্পিয়াডে অংশ নিতে গতকাল হতে ১৯শে এপ্রিল পর্যন্ত সংগঠনটির ওয়েবসাইটে ১০০ টাকার বিনিময়ে নিবন্ধন করতে হবে। সম্মেলনে তারেক আজিজ বলেন, ‘করোনার কারণে এবারের সম্পূর্ণ আয়োজন অনলাইনে হবে। তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা তিনটি ধাপে অনলাইন মাধ্যমে প্রতিযোগিতা করবে।’ অলিম্পিয়াডে কারিগরি সহায়তার জন্য সায়েন্স ক্লাব নিউরাল সেমিকন্ডাক্টর, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বিকাশ এবং মোবাইল অপারেটর রবি’র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে।