রিসেট

করোনায় ৮ মাসের শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০ জুন (বৃহস্পতিবার), ২০২১ Archive 2018Source: নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন জানান, গতকাল সকাল ৭টার দিকে থানার এক মহিলা পুলিশ সদস্য তার ৮ মাসের ছেলেকে ডায়রিয়ার চিকিৎসা করাতে নিয়ে আসলে বাচ্চাটির মৃত্যু হয়। বাচ্চাটির আকস্মিক মৃত্যুতে তার মৃত্যুর কারণ নিয়ে সংশয় দেখা দেয়। পরবর্তী সময়ে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তার দেহ থেকে নমুনা নিয়ে পিসিআর ল্যাবে পরীক্ষা করায়। রিপোর্ট করোনা পজেটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনে।
গতকাল সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্ট ও পিসিআর ল্যাবের পরীক্ষায় ১২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে পিসিআর ল্যাবের রিপোর্ট ৯ জন ও এন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ৩ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে।