রিসেট

হাতের তালুতে ঘাম ঝরা প্রতিরোধে

প্রকাশিত: ১১ মার্চ (শুক্রবার), ২০২২ Archive 2018Source: ডা. এসএম বখতিয়ার কামাল 
শরীরে এমন কিছু ত্বকজনিত সমস্যা বা রোগ রয়েছে যা ভুক্তভোগী রোগীরা গুরুত্ব দেন না। কিন্তু যাদের এই সমস্যাটি রয়েছে তাদের চিকিৎসা প্রয়োজন। চর্মজনিত এই সমস্যাটি হলো হাত-পা ও হাতের তালুতে অতিরিক্ত ঘাম ঝরা। এর কিছু কারণ রয়েছে। যেমন-

১. অজ্ঞাত
২. বংশগত
৩. রাগ, ভয়, দুশ্চিন্তা
৪. হাত ও পায়ে Bacteria ev Fungus Infection
৫. হরমোনের সমস্যা, ডায়াবেটিস থাইরয়েড হরমোনের সমস্যা Menstruation Menopause
৬. Metabolic Disorder বিপাক ক্রিয়ার সমস্যা
৭. Malignant Disease বা ক্যানসারজনিত সমস্যা 
৮. Autoimmune Disorder......অটো ইমুইন Lymphoma Pheochromocitoma
৯. Drugs

চিকিৎসা:
১ কারণ খুঁজে পেলে তার চিকিৎসা করতে হবে
২ Dri Care নামে একটি লোশন ওষুধের দোকানে পাওয়া যায়, সেটি হাত ও পায়ের তালুতে সকালে ও রাতে লাগাতে হয়
৩ খাবার ওষুধ...Propanthaline Bromide
৪ Injection-ইনজেকসন
৫ Iontophoresis-আয়নটোফোরেসিস
৬ Operation....অপারেশন

উপরোক্ত চিকিৎসা ছাড়াও এর রয়েছে অত্যাধুনিক আয়োনটোফরেসিস চিকিৎসা পদ্ধতি।

আয়োনটোফরেসিস হাত ও পা ঘামার সব চেয়ে কার্যকর চিকিৎসা পদ্ধতি। ১৭০০ সাল থেকে চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। কিন্তু ১৯৪০ সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে একটি মেসিন থাকে, যেটি Weak Current (দুর্বল বিদ্যুত) তৈরি করে। এই বিদ্যুৎ তারের মাধ্যমে ৪ টি Stainless steel প্লেটে প্রবাহিত হয়। প্লেটের ওপর ভিজা টাওয়েল থাকে। রোগী ভিজা টাওয়েলের উপর হাত ও পা রাখে। একটি সেশনে সাধারণত ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। ভালো হওয়ার আগ পর্যন্ত; সপ্তাহে সাধারণত ৩ দিন এই চিকিৎসা নিতে হয়। একবার ভালো হলে সাধারণত অনেক দিন পর্যন্ত রোগীর হাত ও পা ঘামা বন্ধ থাকে।

সহকারী অধ্যাপক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
(চর্ম যৌন অ্যালার্জি)
কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার
ফার্মগেট, গ্রীন রোড, ঢাকা।
সেল- ০১৭১১-৪৪০৫৫৮
সহকারী অধ্যাপক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
(চর্ম যৌন অ্যালার্জি)
কামাল স্কিন সেন্টার
ফার্মগেট, গ্রীন রোড, ঢাকা।
সেল- ০১৭১১-৪৪০৫৫৮