রিসেট

ফ্লাইওভারে আটকে গেল দ্বিতল বাস

প্রকাশিত: ৩০ মার্চ (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় আটকে আছে একটি দ্বিতল বাস। গতকাল বিকালে বাসটি ফ্লাইওভারের নিচে আটকে
যায়। দ্বিতল  বাসটি কুড়িল বিশ্বরোড  হয়ে বনানীর দিকে আসছিল। এমন সময় চালক মূল সড়ক থেকে বেরিয়ে পাশের সড়ক দিয়ে যাবার চেষ্টা করে। ফলে চালকের অদক্ষতায় বাসটি সেখানে আটকে যায়।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মূলত চালকের অদক্ষতার কারণেই এই ঘটনাটি ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমাদের হাতে এখন পর্যন্ত কোনো লজিস্টিক সাপোর্ট নেই। এটি সরানোর মতো। আমরা বিআরটিসিকে জানিয়েছি, তারা এটি ক্রেনের সাহায্যে সরিয়ে ফেলবে।  আশা করছি তারা এটিকে আগামীকালের মধ্যেই সরিয়ে ফেলতে পারবেন।