রিসেট

‘পার্টনার’ ছবিতে ইমতু

প্রকাশিত: ১৯ জানুয়ারি (শনিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার
আজ নতুন একটি ছবিতে অভিনয় শুরু করলেন মডেল-অভিনেতা-উপস্থাপক ইমতু রাতিশ। ছবির নাম ‘পার্টনার’। এ ছবিটির শুটিংয়ে বর্তমানে রাজধানীর ৩০০ ফিট রাস্তায় অবস্থান করছেন তিনি। ইমতু শুটিং সেট থেকে বলেন, আমার নতুন ছবির নাম ‘পার্টনার’। অনন্য মামুন টিম এটি পরিচালনা করছেন। দারুণ একটি গল্প। বন্ধুত্ব আর ভুল বোঝাবুঝি নিয়েই এর গল্প। এ ছবিতে আমার চরিত্রের নাম নাসির। এখানে আমার বিপরীতে তানহা তাসনিয়া অভিনয় করছেন। আরো আছেন আইরিন। আশা করি, এ কাজটি দর্শকরা পছন্দ করবেন।