রিসেট

বাঞ্ছারামপুরে কিশোরীকে গণধর্ষণ

প্রকাশিত: ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০১৯ Archive 2018Source: স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলাটি দায়ের করেছেন। পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরীর  (১৬) সাথে পূর্ব পরিচয় ছিল উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর এলাকার মো. জামাল মিয়ার ছেলে নূর মোহাম্মদের (১৯)। মঙ্গলবার সন্ধ্যার পর  সে ওই কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায় কানাইনগর কবর স্থানের উত্তর পাশে লাউ ও সিম গাছের মাচার নিচে। সেখানে তাকে  জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই জায়গায় আগে থেকে অবস্থান করতে থাকা নূর মোহাম্মদের সহযোগী মো. রুবেল (২৮), মো. পারভেজ (১৯), মো. হৃদয় (১৯), মো. শাওন (১৯) ও সাকিবুল ইসলাম সবুজ (১৯) পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করে।

কিশোরীর মা বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির শুরু করেন। এক পর্যায়ে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে মেয়ের চিৎকার শুনে মা এগিয়ে যান। তখনই ধর্ষণকারীরা পালিয়ে যায়। ধর্ষণের শিকার কিশোরীর মা স্থানীয়দের সহায়তায় বাঞ্ছারামপুর থানায় খবর দেন। পরে পুলিশ এসে ঘটনা শুনে রাতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। সাকিবুল ইসলাম সবুজ (১৯) নামে আরেক ধর্ষণকারী পালিয়ে গেছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, আটক ৫ জনসহ ৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান ওসি সালাউদ্দিন চৌধুরী।